আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে হিরোইনসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে ৩২ গ্রাম হিরোইনসহ খোকন (৩৫) নামে এক ব্যাক্তিকে আটক করেছে র‍্যাব-৪।

মঙ্গলবার (২৯জুন) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিপিসি-৩, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মোঃ আরিফ ।

এর আগে সোমবার (২৮জুন) বিকেলের দিকে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত খোকন ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের বাস্তা ইউনিয়নের মোস্তফার ছেলে।

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে খোকন মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত রয়েছে। সে এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিলো এমন গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই উপজেলার বাস্তা এলাকায় অভিযান চালিয়ে ৩২ গ্রাম হিরোইনসহ তাকে আটক করা হয়।

র‌্যাব-৪ এর (সিপিসি-৩) মানিকগঞ্জ কার্যালয়ের কোম্পানি কমান্ডার মোঃ আরিফ জানান, খোকন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত আছে। একটি গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বিকেলে ধামরাইয়ে একটি অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত খোকনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ