আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত পরিবহন চাপায় শাহজাহান আলী (২৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার (০৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে বাথুলী বাস স্ট্যান্ডের পরের ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান আলী কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়া থানায় ভাঙ্গামোড় গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তিনি আরএফএল গ্রুপরের সেলস রিপ্রেজেন্টিভ হিসেবে কাজ করতেন।

গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু বসু  জানান, সকালে তিনি ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে একটি অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ঘটনা স্থলে তার মৃত্যু হয়৷

পরে খবর পেয়ে তার মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়। অজ্ঞাত পরিবহনটি সিসিটিভি পর্যবেক্ষণ করে সনাক্তের চেষ্টা চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ