আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনায় মামলা দায়ের 

প্রতিনিধি ধামরাইঃ

ঢাকার ধামরাইয়ে সড়কে গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় এক পরিবারের কাছ থেকে নগদ ৬ লাখ ১৬ হাজার টাকাসহ ৮০ হাজার টাকার দুটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ডাকাত দল। এঘটনায় ভুক্তভোগী নাজমা নূর (৫২) ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

বুধবার (১৭ মে) গভীর রাতে কালামপুর- কাওয়ালী পাড়া আঞ্চলিক সড়কের বাসনা কবর স্থানের পূর্ব পাশে এই ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা সাটুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা আ খ ম নূরুল হকের স্ত্রী ফাতেমা নূর (৬৯), মেয়ে নাজমা নূর (৫২) ও রানু নূর (৩৮)।

এসময় নাজমা নূর ও তার বোন লন্ডনপ্রবাসী রানু নূর এবং তার অসুস্থ মা ফাতেমা নূর এর কাছ থেকে ৫৩ হাজার পাঁচশত টাকা ও ৪ হাজার পাঁচশত ইউরোপীয়ান পাউন্ড যা বাংলাদেশী ৫ লাখ ৬২ হাজার পাঁচশত টাকা।

এছাড়াও একটি আই ফোনসহ দুটি এন্ড্রয়েড মোবাইল (যার মূল্য ৮০ হাজার টাকা) ও ব্যাগে থাকা দুটি ব্যাংকের চেকসহ আরো কাগজপত্র লুটে নেয় ডাকাতরা।

ভুক্তভোগী নাজমা নূর জানান, ঢাকার একটি হাসপাতাল থেকে অসুস্থ মা ফাতেমা নূরকে নিয়ে ভাড়া করা একটি প্রাইভেট গাড়িতে করে সাটুরিয়া নিজ গ্রামে ফিরছিলাম।

রাত একটার দিকে কালামপুর- কাওয়ালী পাড়া আঞ্চলিক সড়কের বাসনা কবর স্থানের পূর্ব পাশে পৌঁছালে সড়কের উপর একটি গাছ পরে থাকতে দেখি।

তখন গাড়ির গতি কমালে ৭/৮ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে গাড়ি ঘিরে ফেলে এবং আমাদের অস্ত্রের মুখে ভয় দেখিয়ে সর্বস্ব লুটে নেয়।

তিনি আরো বলেন, আমাদের পরে আমাদের পেছনের আরো কয়েকটি গাড়িতে ডাকাতরা হানা দেয়। ডাকাতরা আমাদের স্থানীয় ভাষায় কথা বলছিলো।

তাদের পরনে প্যান্ট ও বিভিন্ন রংয়ের শার্ট এবং টি-শার্ট ছিলো। ডাকাতি শেষে তারা সবাই সড়ক থেকে নেমে ফসলের জমি দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

এবিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদের মুঠোফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। কিছুক্ষণ পরে আবার ফোন দিলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ধামরাই থানার ওসি (অপারেশন) নির্মল কুমার দাস জানান, একটি ডাকাতি মামলা দায়ের হয়েছে এবং আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ