আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে সূত্রাপুর শান্তি কমিটির মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ের বালিয়া ইউনিয়নে আব্দুল গনি সুমনের নির্যাতন ও দূর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে পশ্চিম সূত্রাপুর শান্তি কমিটির লোকজন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের আঞ্চলিক সড়কের চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে কাওয়ালীপাড়া টু বালিয়া আঞ্চলিক সড়কের একটি বিশাল বিক্ষোভ মিছিল করেন পশ্চিম সূত্রাপুর শান্তি কমিটির লোকজনসহ এলাকাবাসী। এসময় বিক্ষোভকারীরা  আবদুল গনি সুমনের শস্তির দাবি জানান ।

মানববন্ধনের সভাপতিত্ব করেন বালিয়া ইউনিয়ন আওয়ামী-লীগের সিনিয়র সহ-সভাপতি ও সুত্রাপুর গ্রামের শান্তি কমিটির সভাপতি আব্দুল মজিদ। এতে বক্তব্য রাখেন বালিয়া ইউনিয়ন আওয়ামী-লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবর রহমান।

তিনি বলেন, সম্প্রতি বালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ থেকে বহিষ্কৃত আব্দুল গণি সুমন রামরাজত্ব কায়েম করার লক্ষে বিভিন্ন সময় চাঁদাবাজি সহ সন্ত্রাসী কার্যকলাপ করে যাচ্ছে। তার বিরুদ্ধে ধামরাই থানায় ১৫ লক্ষ্য টাকা চাঁদাজির মামলাও রয়েছে।

বক্তরা বলেন, ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের  আবদুল গনি সুমন মিলে সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে তাদের উপর আত্যাচার করে টাকা হাতিয়ে নেন। এছাড়া যারা  গণির কথামত না চলে তাদেরকে বাড়ী থেকে বাহির হতে দেয়না।

এসময় আরো উপস্থিত ছিলেন, বালিয়া ইউনিয়ন আওয়ামী-লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল মান্নান, বালিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি বর্তমান মেম্বার মোঃ এমারত হোসেন, সাবেক মেম্বার মোঃ গণি, মোঃ আব্দুর রহমানসহ প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ