আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু: এলাকাজুড়ে রাসেল ভাইপারের আতঙ্ক 

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে সাপের কামড়ে তহিরন্নেছা (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তবে কি সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হতে না পারলেও এলাকাজুড়ে রাসেল ভাইপার সাপের আতঙ্ক ছড়িয়ে পরেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২০ জুন) ভোরে আমতা ইউনিয়নের  কাঁচা রাজাপুর গ্রামে সাপেড় দংশনে ওই বৃদ্ধার মৃত্যু হয়। এঘটনায় রাসেলস ভাইপারসহ যে কোন সাপের হাত থেকে বাঁচতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  এন্টিভেনম রাখার দাবি জানান এলাকাবাসী।

মৃত তহিরন্নেছা ঢাকার ধামরাইয়ের আমতা ইউনিয়নের কাঁচা রাজাপুর গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী।

নিহতের পরিবার জানায়, আজ ভোরে বাড়ির রান্না ঘরেন পাশে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন তহিরন্নেছা। এসময় পাশের জঙ্গল থেকে একটি সাপ এসে তার পায়ে পেচিয়ে দংশন করে। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসী দ্রুত তাকে নিয়ে সাটুরিয়া সদর হাসপাতালে রওনা দিলে পথেই তার মৃত্যু হয়।

আমতা ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল আলীম  বলেন, বাড়িতে কাজ করার সময় তাকে সাপ কামড় দেয়। পরিবারের ধারনন গোখরো (দাঁড়াস) সাপের  দংশনে তার মৃত্যু হয়েছে। এর আগেও ওই বাড়ির পাশের জঙ্গল থেকে গোখরো সাপকে পিটিয়ে মারে লোকজন।

ধামরাইয়ের আমতা ইউনিয়নের চেয়ারম্যান আরিফ হোসেন জানান, আমার ইউনিয়নে এক বৃদ্ধা সাপের কামড়ে মারা গেছেন। কিন্তু সেই সাপ রাসেলস ভাইপার কি না তা নিশ্চিত না। তবে পাশেই মানিকগঞ্জের  সাটুরিয়ার এলাকায় ও ধামরাইয়ের জালসা এলাকায় রাসেল ভাইপারে দেখা পাওয়ার খরব পাওয়া গেছে। যদিও তার কোন সত্যতা মেলে নি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ