আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

ধামরাইয়ে সাংবাদিক রনজিত পাল (বাবু) এর পিতৃবিয়োগ

নিজস্ব প্রতিবেদক :

ধামরাই বড় বাজার সার্বজনীন দুর্গা মন্দির পরিচালনা কমিটি, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি ধামরাই উপজেলা শাখা ও
শ্রীশ্রী শিব মন্দির কমিটির সাধারণ সম্পাদক, ধামরাই মহাশ্মশান কমিটির সহ-সভাপতি, শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির দপ্তর সম্পাদক, ঢাকা জেলা হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল (বাবু) এর পিতৃদেব ও ধামরাই বড় বাজার ঐতিহ্যবাহী তরঙ্গ ক্লাব এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হরে রাম পাল (৭০) ৬ই ডিসেম্বর রবিবার রাত ৯টা ১৫ ঘটিকায় সাভার উপজেলার আশুলিয়া থানার গণস্বাস্থ্য কেন্দ্রের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন (বিদ্যান্ লোকান্ স গচ্ছতু)।
মৃত্যু কালে ১ পুত্র, ৩ কন্যা, কন্যাদের জামাতা, নাতি, নাতিন, ভাই, বোন, ভাতিজা,ভাতিজী, ভাগ্নে, ভাগ্নী সহ বহু আত্নীয় স্বজন, বন্ধু, বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাহার মৃত্যুতে এতদ্ অঞ্চলের বিশিষ্ট সামাজিক সংগঠন, ধর্মীয় সংগঠন, জনপ্রতিনিধিগন মেয়র, কাউন্সিলরবৃন্দ,প্রাক্তন কাউন্সিলরবৃন্দ,কাউন্সিলর প্রার্থীগন,প্রাক্তন উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মৃত্যুর পর রাতে তাহার শবদেহ ধামরাই মহাশ্মশানে সৎকার বা দাহ কার্য সম্পন্ন করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ