নিজস্ব প্রতিবেদক :
ঢাকার ধামরাইয়ে তরঙ্গ দৈনিক আগামীর সংবাদ পত্রিকার নিজস্ব প্রতিবেদক , দৈনিক ডেল্টাটাইমস ও
দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ধামরাই উপজেলা প্রতিনিধি সাংবাদিক ও সামাজিক,সাংস্কৃতিক, ধর্মীয় সংগঠক রনজিত কুমার পাল বাবু এর পিতা বড় বাজার ঐতিহ্যবাহী তরঙ্গ ক্লাব এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ছাত্রলীগ নেতা প্রয়াত হরে রাম পাল এর পারলৌকিক শ্রাদ্ধ অনুষ্ঠান তার স্ব-গৃহে পুত-পবিত্র ধর্মীয় আবহে শ্রাদ্ধ অনুষ্ঠান গত ২১শে ডিসেম্বর ২০২০ সোমবার বড় বাজারস্হ নিজ গৃহে সু-সম্পন্ন হয়েছে।
সেই সাথে গত ২৩শে ডিসেম্বর -২০২০ বুধবার দুপুর হইতে সন্ধ্যা পর্যন্ত প্রয়াত হরে রাম পাল এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় উপস্থিত ছিলেন ধামরাইয়ের সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধিগন, সুধীজন ও তার আত্নীয় স্বজন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
স্মরণ সভায় উপস্থিত সকল ব্যক্তিবর্গ প্রয়াত হরে রাম পাল এর কর্মময় জীবনের স্মৃতিচারণ করে তার বিদেহী আত্মার সদগতি শান্তি ও স্বর্গবাস কামনা করেন।
স্মরণ সভা শেষে শ্রাদ্ধ অনুষ্ঠান উত্তর মৎস্যমূখী অনুষ্ঠানের মধ্যান্হ ভোজে উপস্থিত ছয় শতাধিক ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।