নিজস্ব প্রতিবেদক :
ঢাকার ধামরাইয়ে লকডাউনের ৬ষ্ঠ দিনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ১২ টি মামলায় ৫ হাজার ৬শত ৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০৬ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধামরাই বাজার, ইসলামপুর, কালামপুরসহ বিভিন্ন এলাকায় এসব মামলায় জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার।
এসময় কঠোর লকডাউনের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঘর থেকে অযথা বের হইয়ে মাস্ক ছাড়া ঘুরাঘুরি করাসহ বিভিন্ন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে ১২ জনকে ১২টি মামলা দিয়ে মোট ৫ হাজার ৬ শত ৫০ টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার জানান, করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় গেল বৃহস্পতিবার ০১ জুলাই থেকে কঠোর লকডাউন দেয়া হয়। লকডাউনের সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে আমরা উপজেলা প্রশাসন মাঠে রয়েছি। সাধারণ মানুষ কে সচেতন করছি। কোথাও অনিয়ম দেখলে জেল জরিমানা করা হচ্ছে। সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে এ কার্যক্রম চলমান থাকবে।