আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে শিশু অপহরণের পরে হাত পা বাধা অবস্থায় উদ্ধার, আটক ১

 

নিজস্ব প্রতিবদক :

ঢাকার ধামরাইয়ে অপহরণের ১৫ ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় তালহা (১০) বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে। এসময় শামসুল হক (৪৫) নামে এক অপহরণকারীকে আটক করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) রাতে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া এলাকায় অপহরণকারীর বাড়ির পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।

অপহৃত শিশু তালহা ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া এলাকার আবু বক্করের ছেলে। সে বাঙ্গালপাড়া পাইকপাড়া মাদ্রাসার শিক্ষার্থী।

অপহরনকারী শামসুল হক একই এলাকার আব্দুল গোতা ব্যাপারীর ছেলে।

পুলিশ জানায়, বুধবার সকাল ৬টার দিকে মাদ্রাসায় যাবার পথে নিখোঁজ হয় শিশু তালহা। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে সন্ধ্যায় শিশুটির বাবা ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ প্রযুক্তির সহায়তায় একই এলাকায় অভিযান চালিয়ে একই এলাকার শামসুল হকের বাড়ি থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। এসময় শামসুল হককেও আটক করা হয়।

এবিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) দীপক সাহা বলেন, অপহরণের ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ