আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে রোটারি ক্লাব অফ ঢাকা রোজ ভ্যালী এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রনজিত কুমার পাল (বাবু) নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে ইংরেজি শুভ নববর্ষের প্রথম দিনে শুক্রবার ১ জানুয়ারি ২০২১ ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও সেলাই মেশিন বিতরণ করে Rotary Club Of Dhaka Rose Vale.

অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক নাজমা সামস, সহ-সভাপতি, বাংলাদেশ স্কাউটস, (আন্তর্জাতিক ইংরেজি ভাষা পরীক্ষক)। অতিথিকে ঢাকা জেলা স্কাউটস এর পক্ষে ফুলেল শুভেচ্ছা মোঃ মাজেদুল ইসলাম মাজেদ, স্কাউট লিডার, আফাজ উদ্দিন স্কুল ও কলেজ, ধামরাই উপজেলা স্কাউট ইউনিট লিডার ও রোভার লিডার ধামরাই মুক্ত স্কাউট গ্রুপ। ধামরাই উপজেলা স্কাউটস এর পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান মোঃ সোহাগ চৌধুরী, সাবেক স্কাউট ও বর্তমান শিক্ষার্থী, আফাজ উদ্দিন স্কুল ও কলেজ এবং রোভার মেট, ধামরাই মুক্ত স্কাউট গ্রুপ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ