আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রনজিত কুমার পাল (বাবু) নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তির সুবর্ণ
জয়ন্তী উৎসব ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহান স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠানে সারাদেশে বিএনপি-জামাত,শিবির ও হেফাজতের নৈরাজ্য ও ভাঙচুরের প্রতিবাদে আজ ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগ ও ধামরাই পৌর আওয়ামী যুবলীগের উদ্যোগে পৌর শহরে এক বিশাল বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ধামরাই পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আমিনুর রহমান এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সদস্য মোঃ খায়রুল ইসলাম।

শনিবার (২৭শে মার্চ-২০২১ খ্রীস্টাব্দ) সকাল সাড়ে এগারটার সময় ধামরাই উপজেলা পরিষদের চত্বর এর সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন ধামরাই উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
ধামরাই বাজার সহ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধামরাই যাত্রা বাড়ি গিয়ে বিক্ষোভ মিছিলটি সমাবেশে রুপ নেয়। এ’সময় সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষ হয়।
এ’বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা ও পৌর আওয়ামী নেতৃবৃন্দ বলেন- মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী ও জাতির জনকের জম্মশত বার্ষিকীর উদযাপন উপলক্ষে বিভিন্ন স্হানে বিএনপি -জামায়াত ও হেফাজতে ইসলাম সারাদেশে ভাংচুর ও নৈরাজ্য অশান্তির সৃষ্টি করেছে তারই প্রতিবাদে আমাদের আজকের বিক্ষোভ মিছিল ও সমাবেশ এর কর্মসূচি পালন করতে হচ্ছে । এরপরও যদি দেশের কোথাও ভাংচুর ও নৈরাজ্য অশান্তির সৃষ্টি করা হয় তাহলে তাদেন দাঁতভাঙা জবাব ও যেখানেই তাদের পাওয়া যাবে সেখানেই তাদের প্রতিহত করার ঘোষনা দেন।দেশের উন্নয়ন, অগ্রগতি যাদের পছন্দ হয়না তারাই দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করে দেশের উন্নয়ন ও অগ্রগতি বাঁধাগ্রস্ত করতে নানা কর্মসূচি দিচ্ছে। যে কোন মূল্যে দেশের মানুষকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে।
এ’সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সানাউল হক সুজন,ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মানছুর রহমান সহ উপজেলা ও পৌর আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ’সময় উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ