প্রতিনিধি ধামরাইঃ
ঢাকার ধামরাইয়ে থ্রি স্টার ইটভাটার অংশীদারদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আবুল হোসেন মোল্লা।
বুধবার (৩ মে) দুপুরের দিকে উপজেলার যাত্রাবাড়ি এলাকার একটি রেষ্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে আবুল হোসেন মোল্লা বলেন, আম্বর আলীসহ আমরা পাঁচ জন মিলে রোয়াইল ইউনিয়নের সুঙ্গর এলাকায় থ্রি ষ্টার নামের একটি ইটভাটা চালু করার সিদ্ধান্ত নেই৷ পরে সবাই মিলে দুই কোটি চল্লিশ লক্ষ টাকা নগদ এবং ব্যাংক একাউন্টের মাধ্যমে আরো টাকা আম্বর আলীকে দিয়ে থ্রি ষ্ট্রার ইট ভাটার অংশীদার আম্বর আলীকে ব্যবসা পরিচালনা করার দ্বায়িত্ব দেই আমরা বাকি অংশীদাররা।
পরে প্রথম তিন বছর আম্বর আলী ভাটার ব্যবসা পরিচালনা করেন। কিন্তু তিনি ব্যবসার কোন হিসাব না দিয়ে এক কোটি পঞ্চান্ন লাখ টাকার হিসাব দেন না।
তিনি আরো বলেন, এই এক কোটি পঞ্চান্ন লাখ টাকা আম্বর আলী হাতিয়ে নেওয়ার জন্য আমাদের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন।
পরে থানায় একাধিক বার এ বিষয়ে বসা হলেও আম্বর আলী ব্যবসার হিসাব দেখাতে ব্যর্থ হয়। পরে ধামরাই উপজেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদের উপর এই ভাটার সঠিক হিসাব করার দ্বায়িত্ব দেওয়া হয়।
তাদের হিসেব অনুযায়ী এক কোটি পঞ্চান্ন লাখ টাকা আম্বর আলী আত্মসাৎ করেছেন বলে জানা যায়। কিন্তু আম্বর আলী আমিসহ অন্য অংশীদারদের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা করে হয়রানি করেন।
আবুল হোসেন মোল্লা ইটভাটার অংশীদারদের চুক্তি নামা দলিল দেখিয়ে বলেন, আমরা নিজেরা এই ইট ভাটার মালিক হইয়ে কি করে আমরা চাঁদা দাবি করতে পারি? আম্বর আলী নিজে আমাদের ভাটার টাকা আত্মসাৎ করার জন্য বাকী অংশীদারদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই এবং এর সঠিক বিচার দাবি করছি প্রশাসনের কাছে৷
তবে বিষয়টি নিয়ে আম্বর আলীকে মুঠোফোনে বার বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি। সংবাদ সম্মেলনে ইট ভাটার অন্যান্য অংশীদারগণ উপস্থিত ছিলেন।