আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে মাছ ধরাকে কেন্দ্র করে হত্যা

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে মারামারির ঘটনায় আব্দুল কাদের (৬০) নামের এক বৃদ্ধকে গলা টিপে মেরে ফেলেছে এক যুবক।
সোমবার (২২ মার্চ) দুপুরে ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের বহুতকুল এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় অভিযুক্ত পারভেজ পলাতক রয়েছে।
নিহত আব্দুল কাদের ফকির ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের বহুতকুল এলাকার বাসিন্দা। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম শামসুদ্দিন মিন্টু  বলেন, মাছ মারা নিয়ে তর্কাতর্কি হইছে, পরে পারভেজ নামের একটা ছেলে গিয়ে গলায় টিপ দিচে, আব্দুল কাদের মানুষ হিসাবে দুর্বল ছিল। গলা টিপ দেওয়ার সাথে সাথে শ্বাস বন্ধ হয়ে সে মারা গেছে।
ধামরাই থানার পরিদর্শক (ওসি) আতিকুর রহমান  বলেন, ঘটনা শুনে দ্রুতে ঘটনাস্থলে আমরা এসেছি। প্রাথমিক তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ