রনজিত কুমার পাল ( বাবু) নিজস্ব প্রতিবেদক :
ঢাকার ধামরাই উপজেলার ধামরাই ইউনিয়নে কান্দিকুল জামে মসজিদ পুনঃ নির্মানের কাজের ভিত্তিপ্রস্তর স্হাপন করা হয়েছে।
বুধবার (১০ই মার্চ – ২০২১৷ খ্রীস্টাব্দ) সকাল ১০টায় ধামরাই উপজেলার ধামরাই ইউনিয়নে কান্দিকুল জামে মসজিদ পুনঃ নির্মানের জন্য ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে আহলে হাদিসের জেনারেল সেক্রেটারী শায়েক শহিদুল্লা খান মাদানি।
এ’সময় আরো উপস্থিত ছিলেন শরীফবাগ ইসলামিয়া কামেল মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ ও শরীফবাগ কেন্দ্রীয় জামেমসজিদের ইমাম। ধামরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহাবদ্দিন, প্রধান পৃষ্ঠ পোষক মাওলানা মোশারফ হোসেন, সহ অনেক মাওলানা সাহেবরা ও এলাকার জনগন। প্রকাশ থাকে যে এই মসজিদে মাওলানা মোশারফ হোসেন সাহেবের সহয়তায় সৌদি দাতারা প্রায় ১৭ লক্ষ টাকা সহয়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন।