আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে বীর মুক্তিযোদ্ধা গোকুল চন্দ্র মন্ডল এর পরলোকগমন

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক :

ঢাকা জেলার ধামরাই উপজেলাস্হ ধামরাই পৌরসভার ২নং ওয়ার্ড পূর্ব কায়েতপাড়া নিবাসী ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বাবু, গোকুল চন্দ্র মন্ডল আজ সোমবার (৭ই সেপ্টেম্বর-২০২০ খ্রীঃ) সকালে ইহলোক এর মায়া-মমতা ত্যাগ করে পরলোক গমন করেছেন (দিব্যান্ লোকান্ স গচ্ছতু )।


মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে এক ছেলে, দুই কন্যা সন্তান,জামাতা, আত্নীয় স্বজন সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মৃত্যুর পর বীর মুক্তিযোদ্ধা প্রয়াত গোকুল চন্দ্র মন্ডলকে ধামরাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার সন্মাননা প্রদান করা হয়।
এ’সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল হক, ধামরাই পৌরসভা ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমজাদ হোসেন, শ্রীশ্রী যশোমাধব মন্দির কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী নন্দ গোপাল সেন, বীর মুক্তিযোদ্ধা কল্যান ব্রত সরকার সহ ধামরাই থানা পুলিশের কর্মকর্তা-সদস্যবৃন্দ,মুক্তিযোদ্ধাগন সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
ধামরাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার সন্মাননা প্রদান করার পর বীর মুক্তিযোদ্ধা গোকুল চন্দ্র মন্ডলের শবদেহ দাহ কার্য সম্পন্ন করার জন্য ধামরাই মহাশ্মশানে নেওয়া হয়।

বীর মুক্তিযোদ্ধা গোকুল চন্দ্র মন্ডলের মৃত্যুতে শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটি, রক্তজবা তরুণ সংঘ, তরঙ্গক্লাব পরিচালনা পরিষদ সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও মুক্তিযোদ্ধারা গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ