আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল (অনুর্ধ্ব-১৭) টুর্নামেন্ট-২০২১ চ্যাম্পিয়ন কুশুরা ইউনিয়ন

রনজিত কুমার পাল (বাবু)নিজস্ব প্রতিবেদক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ -১৭)এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ জুন-২০২১ খ্রীস্টাব্দ) বিকেলে কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে
ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সামিউল হক এর সভাপতিত্বে এ’ফাইনাল খেলায় – প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ সোহরাব হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলার ভাইস চেয়ারম্যান ও ধামরাই উপজেলা ক্রীয়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন সিরাজ , কুশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এনায়েত হোসেন, সুতিপাড়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাজা সহ বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতা-কর্মীবৃন্দ ।।
ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন কুশুরা ইউনিয়ন পরিষদ বনাম সুতিপাড়া ইউনিয়ন পরিষদের খেলোয়ারবৃন্দ।
এ’ টুর্নামেন্টের ফাইনাল খেলায় সুতিপাড়া ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হন কুশুরা ইউনিয়ন। রানার্স আপ হন সুতিপাড়া ইউনিয়ন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন-
সেই ১৯৩০ সালের কথা । সে সময় আন্তর্জাতিক ফুটবল সংস্থা “ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল এসোসিয়েশন বা ফিফা” গঠন করা হয়েছিলো । আমরা হয়তো অনেকেই জানি ১৯৩০ সালে বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে । সত্যি বলতে আজকের খেলাটি দেখে তখন এমন অনুভূতি হচ্ছিল যে মনে হলো আমি বিশ্বকাপ ফুটবল খেলাই দেখছি । সত্যিই পক্ষ প্রতিপক্ষ অসাধারণ খেলেছে । ফুটবল খেলা বাংলাদেশে খুব ই জনপ্রিয় একটি খেলা । ১৯৭২ সালে ফুটবল ফেডারেশন গঠিত হয় । যা এখনো পুরো বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে।আমি ধন্যবাদ জানাই ধামরাই জানাই ধামরাই উপজেলা প্রশাসনকে অত্যন্ত সুন্দর একটি ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করার জন্য । উক্ত খেলার মধ্যে দিয়ে সহযোগিতার মনোভাব , আত্নবিশ্বাস , ক্ষিপ্রতা , নেতৃত্ব এবং নিয়মনীতির প্রতি সবাই শ্রদ্ধাশীল হোক এটাই আমাদের সকলের আশা এটাই আমাদের প্রত্যাশা ।
অতিথিদের বক্তব্য শেষে ফাইনাল তথা উক্ত ফুটবল টুর্নামেন্ট এর চ্যাম্পিয়ন ও রানার্স আপদের মাঝে ট্রফি ও সকল খেলোয়াড়দের মেডেল প্রদান করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ