আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে ফুটবল টুর্নামেন্ট  এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

রনজিত কুমার পাল (বাবু)নিজস্ব প্রতিবেদক:

ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর বি এম স্কুল এন্ড কলেজের মাঠে যাদবপুর চির সবুজ সংঘ বনাম মানিকগঞ্জ খোকন ফুটবল একাডেমির ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার(১৬ই সেপ্টেম্বর -২০২১ খ্রীস্টাব্দ) যাদবপুর বি এম স্কুল এন্ড কলেজের মাঠে যাদবপুর চির সবুজ সংঘ বনাম মানিকগঞ্জ খোকন ফুটবল একাডেমির ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

যাদবপুর বি এম স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষক জনাব মোঃ ছাইদুর রহমান এর সভাপতিত্ব উক্ত ফুটবল টুর্নামেন্ট -২০২১ এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে খেলার সৌন্দর্য বৃদ্ধি করেছেন বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তানদের একজন বীর মুক্তিযোদ্ধা, বি এ ডি সির সাবেক সদস্য পরিচালক, যাদবপুর বি এম স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির শ্রদ্ধাভাজন সভাপতি, কুশুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব মোঃ নুরুজ্জামান।

অলস মস্তিষ্ক শয়তানের কারখানা । ছেলে মেয়েদেরকে সব ধরনের কায়িক পরিশ্রম হয় এমন খেলায় ফিরিয়ে আনতে হবে তাতে সমাজ থেকে সবধরনের মাদক, অপরাধ রোধ করা সম্ভব। আমাদিগকে খেলুয়ার ভাড়া ককে খেলায় জিততে হবে এ যায়গা থেকে বেরিয়ে আসতে হবে। ভাড়ার টাকা দিয়ে নিজেদের মাঠে নিজেদের ছেলে মেয়ে দেরকে খেলুয়ার তৈরি করতে হবে।

মনে রাখতে হবে দেশের প্রেসিডেন্টের নাম জানেনা কিন্তুু নেইমার নাম সবায় জানে। খেলুয়ার এবং খেলার মধ্য দিয়ে পরিচিত হওয়ার বিশাল সুযোগ। আসুন যুবকদেরকে সঠিক পথে পরিচালনা করি। যোবকদের ভবিষ্যৎ গড়ার পথ সুগম করে দেই।

এ’সময় আরো উপস্থিত ছিলেন যাদবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব আলী এছাক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দুই দলের কর্মাকর্তা,কলাকুশলী, খেলোয়াড় ও অন্যান্যরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ