আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে নদীর গতিপথ বন্ধ করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের ধাইরা গ্রামের গাজীখালি নদী ভরাট করে মাটির লিক (রাস্তা) নির্মাণ করে মাটির ব্যবসা পরিচালনা করার দায়ে মোশাররফ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা (অর্থদন্ড) প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল -২০২১) দুপুরে অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অন্তরা হালদার।
এ’অভিযানে ঘটনাস্থল পরিদর্শন করে নদীর গতিপথ আটকানোর দায়ে মাটি ব্যবসায়ি মোশারফ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা (অর্থদন্ড) প্রদান করা হয়েছে।
মোশাররফ হোসেন নান্নার ইউনিয়নের ধাইরা গ্রামের মান্নান হোসেনের ছেলে।
এ’বিষয়ে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হালদার জানান- মাটি ব্যবসায়ি মোশারফ হোসেন নদী ভরাট করে রাতের আধাঁরে মাটির ব্যবসা পরিচালনা করছে এমন অভিযোগ পাওয়ার পর অভিযানে পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাই।নদীর গতিপথ আটকানোর দায়ে মোশারফ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড হয় এবং নদীর বাঁধ কেটে পানি চলাচল স্বাভাবিক করা হয়।
মোশাররফ হোসেন জরিমানার ৫০ হাজার টাকা নগদ পরিশোধ করায় এবং ভবিষ্যতে এমন কাজ আর করবে না বলে মুচলেকা দেওয়ায় তাকে ছেড়ে হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ