আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে দুই বেকারি কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা ধামরাইয়ে অভিযান চালিয়ে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অভিযোগে দুই বেকারি কারখানাকে ৫ লাল টাকা জরিমানা করেছে র‍্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সাকাল থেকে বিকেল পর্যন্ত ধামরাইয়ের ইসলামপুর ও শরিফভাগ এলাকায় অভিযান চালিয়ে ভাই ভাই ফোড প্রোডাক্ট ও সিফাত বেকারিকে এ জরিমানা করে র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

র‌্যাব জানায়, আজ সকাল নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ধামরাইয়ে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিতে খাদ্য তৈরি করা হচ্ছে। পরে সকাল ১১ টার দিকে ধামরাইয়ের ইসলামপুর ও শরিফভাগ এলাকায় অভিযান চালিয়ে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অভিযোগে ভাই ভাই ফোড প্রোডাক্ট এর মালিক মোঃ জিয়াউর রহমানকে (৩৫) দুই লাল টাকা এবং সিফাত বেকারি এর মালিক মোঃ ইকবাল হোসেন কে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-৪ এর উপ-পরিচালক ও কোম্পানি কমান্ডার এএইচএম আদনান তফাদার বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সেখানে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য তৈরি হচ্ছে। পরে ঘটনা স্থানে উপস্থিত হইয়ে তার সত্যতা মিলরে দুটি বেকারি কারখানাকে পাঁচ লক্ষ টাকা জমরিমানা করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ