আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে ১১ গরুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে একটি গরুর খামারে সকালে খাবার দেয়ার দুই ঘণ্টার ব্যবধানে ১১টি গরু মারা গেছে।

সোমবার (২১ আগস্ট) সকালে উপজেলার বালিয়া কাজীপাড়া এলাকার আসাদ এগ্রো ফার্মে খাবার দেয়ার দুই ঘন্টা মধ্যেই গরুগুলোর মৃত্যু হয়।

খামারের গরুগুলো পরিচর্যাকারী সাদ্দাম হোসেন বলেন, ‘প্রতিদিনের ন্যায় সকাল ৭ টায় আমি গরুগুলোকে খাবার দেই। খাবার খাওয়ার সময় সব গরু স্বাভাবিক ছিলো।

খাবার খাওয়ানো শেষ করে আমি বাড়ি যাই। ঘন্টাখানেক পরে মামী আমাকে জানায় গরু গুলি ঠাস ঠাস কইরা পইরা মারা যাইতেছে। এসে দেখি সব মারা গেছে।

খামারের মালিক আসাদ খান  বলেন, আমার খামারে ১৬ টি গরু ছিলো। এর মধ্যে ১১ টি মারা গেছে। সব ফ্রিজিয়ান জাতের গরু।

এর মধ্যে ছয়টা গরু গর্ভবতী, তিনটি ষার ও আড়াই বছর বয়সি দুইটা বাছুর ছিলো। একটি গরু দুই এক দিনের ভেতর বাচ্চা দিতো। গরুগুলোর সব মিলে বাজারের দাম প্রায় ৩০ লাখ টাকার মত হতো। বাকি ৫টি গরু সরিয়ে ফেলা হয়েছে। সেই গরুগুলো এখনো ভালো আছে।

তিনি বলেন, সকালে খাবার দেয়ার পর থেকে একে একে গরুগুলি মাটিতে সুয়ে পড়ে। পরে ধীরে ধীরে মৃত্যু হয়।

আমরা গত দুই বছর ধরে একই ধরনের খাবার পরিমানমতো গরুকে খাওয়াচ্ছি। মারা যাবার সময় প্রতিটা গরুর পায়ু পথে দিয়ে রক্ত বের হতে দেখা গেছে। কি কারণে গরু গুলি মারা গেলো এজন্য প্রয়োজনীয় নমুনা (খাবার, গোবর, রক্ত) পরীক্ষা করতে দেবো।

এব্যাপারে ধামরাই উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. সেলিম বলেন, আমি ঘটনাটি শুনেছি। আমি ও ভেটারেনারি সার্জন দুজনই ঢাকাতে কো-অর্ডিনেশন মিটিং এ আছি।

ঘটনাস্থলে আমাদের প্রতিনিধি আমার উপ-সহকারী যাচ্ছেন ওখানে কি সমস্যা এবং সেখানকার প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করবে।

আমি যতটুকু ধারণা করতেছি নাইট্রেট পয়জনিং হতে পারে, বর্ষাকালীন সময়ে ঘাসে প্রচুর নাইট্রেট থাকে যে জন্য নাইট্রেট পয়জনিং হয়। এর কারণে একসাথে অনেক গরু মারা যাওয়ার সম্ভাবনা থাকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ