আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে ট্রাক চালকের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

ধামরাইয়ে কেবিসি এগ্রো কারখানায় আবদুল মজিদ (২৫) নামের এক ট্রাক চালকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৯ জুলাই) দুপুরের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলী এলাকার কেবিসি এগ্রো কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুল মজিদের বাড়ি বগুড়া জেলার শেরপুর থানার শেরপুর এলাকায়। তিনি ঢাকা মেট্রো-ট- ১৬-১৩৯৬ নাম্বারের একটি ট্রাক গাড়ির চালক ছিলেন।

জানা যায়, দুপুরের দিকে কেবিসি এগ্রো কারখানার ভিতরে গিয়ে ট্রাকে মালামাল তোলার পর তা ত্রিপল দিয়ে ঢাকতে ট্রাকের উপরে উঠে আবদুল মজিদ। সেখান থেকেই পা পিছলে নিচে পরে গিয়ে মৃত্যু হয় তার। ঘটনার পরই তাকে গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে নিহতের গ্রামের বাড়ি বগুড়ায় নেয়া হয়েছে তার মরদেহ।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক ( অপারেশন) নির্মল কুমার দাস জানান, দুপুরের দিকে ট্রাকে মালামাল তুলার পর তা ত্রিপল দিয়ে ঢাকতে ট্রাকের উপরে উঠে আবদুল মজিদ। তখন পা পিছলে নিচে পরে গিয়ে আহত হয়। পরে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। কিন্তু হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। আমরা গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে গিয়ে জানতে পারি নিহতের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ