আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

ধামরাইয়ে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী শাওন নিহত

রনজিত কুমার পাল (বাবু)নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে মাটিবাহী ট্রাকের চাপায় মোটর সাইকেল আরোহী সাকিবুল হাসান শাওন (২১) নামে ছাত্রলীগ নেতা নিহত হয়েছে।
মঙ্গলবার (১২ই জানুয়ারি) সন্ধ্যায় ধামরাই উপজেলার ঢাকা – আরিচা মহাসড়কের সুতিপাড়া বাসষ্ট্যান্ডে এ’দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিবুল হাসান শাওন ধামরাই উপজেলার নান্নার গ্রামের ডাঃ শাজাহান এর ছেলে।শাওন নান্নার ইউনিয়ন ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন। শাওন রাজধানী ঢাকার মিরপুর ট্রমা ম্যাটসের প্যারামেডিকেল কোর্সের অনার্সের ছাত্র ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় কালামপুর থেকে মোটর সাইকেল যোগে গ্রামের বাড়িতে যাওয়ার পথে ঢাকা- আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার সুতিপাড়া বাসস্ট্যান্ডে দ্রুত গতির মাটিবাহী একটি ড্রাম ট্রাকের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান সাকিবুল হাসান শাওন।
দুর্ঘটনার ঘাতক ট্রাক ও চালককে আটক করা যায়নি।
এ’বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম জানান নিহতের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর ও ঘাতক ট্রাক, চালককে আটকের চেষ্টা চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ