রনজিত কুমার পাল ( বাবু)নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার ধামরাইয়ে ট্রাক চাপায় আলতাফ হোসেন নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
এ”ঘটনায় ঘাতক ট্রাকটি স্হানীয় জনতার সহায়তায় জব্দ করেছে পুলিশ।
বুধবার (৭ই জুলাই -২০২১) সন্ধ্যা সাতটার দিকে ধামরাই উপজেলার কাওয়ালীপাড়া- মির্জাপুর আঞ্চলিক সড়কের কাঁঠালিয়া এলাকায় এ’দুর্ঘটনা ঘটে।।
নিহত আলতাফ হোসেন (৪০) টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার দেউলী গ্রামের মোঃ আঃ খালেকের ছেলে।তিনি ধামরাইয়ের রাইজিং নামে একটি পোশাক কারখানা (গার্মেন্টসে) চাকুরী করতো।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার পর ধামরাই উপজেলার কাওয়ালীপাড়া – বালিয়া- মির্জাপুর সড়ক পথে মোটরসাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন মোটরসাইকেল আরোহী আলতাফ হোসেন।
এ’সময় কাঁঠালিয়া এলাকায় ইট ভর্তি ট্রাককে ওভারট্রেকিং করার চেষ্টা করে মোটরসাইকেল আরোহী আলতাফ হোসেন এতে ট্রাকের চাপায় /ধাক্কায় সড়কের পাশে ছিটকে পড়ে আলতাফ হোসেন।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ’বিষয়ে কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ রাসেল মোল্লা বলেন- সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মারা যান । ঘাতক ট্রাকটি উদ্ধার করে আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।