আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় বাস খাদে, আহত ১০

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে তেলবাহী এক ট্রাকের ধাক্কায় শুভ যাত্রা নামের একটি বাস উল্টে খাদে পরে যায়। এঘটনায় বাসের চালকসহ প্রায় ১০ জন যাত্রী আহত হয়েছেন।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে কালামপুর বিসিক শিল্পনগরীর সামনে এ দূর্ঘটনা ঘটে। আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী শুভ যাত্রা পরিবহনের একটি বাসকে ওভারটেক করার সময় তেলবাহী একটি ট্রাক চাপায় দেয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে চালক, শিশু সহ ১০ জন যাত্রী আহত হয়।

ধামরাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো: সোহেল রানা জানান, আমরা খবর পেয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছি।

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খান জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও তেলবাহী ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ