আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে জুয়া খেলার সরঞ্জামসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ৩ জনকে আটক করেছে ধামরাই থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বুধবার (১সেপ্টেম্বর) রাতে উপজেলার সূয়াপুর ইউনিয়নের সূয়াপুর গ্রাম থেকে জুয়া খেলা অবস্থায় ৩ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলো, ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের ভালুম গ্রামের ফজর আলীর ছেলে রবিউল হাসান, একই গ্রামের খোরশেদ আলীর ছেলে ওসমান হোসেন ও সুতিপাড়া ইউনিয়নের কালামপুর গ্রামের আবেদ আলীর ছেলে মোহাম্মদ আলী।

পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সূয়াপুর এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয় । এ সময় জুয়া খেলার ১ হাজার ৮০০শত টাকা ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। রবিউল, খোরশেদ, মোহাম্মদ আলী এরা ৩ জনই দীর্ঘদিন যাবত জুয়া খেলার সাথে জড়িত।

এ বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) ওয়াহিদ পারভেজ বলেন, আটককৃত তিন জনের বিরুদ্ধে ধামরাই থানায় জুয়া আইনে মামলা করে বৃহস্পতিবার তাদেরকে আদাল‌তে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ