রনজিত কুমার পাল বাবু :
বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রলীগের
সাবেক সভাপতি,মেধাবী পরিশ্রমী ছাত্রলীগ নেতা,কর্মীবান্ধব মুজিব আদর্শের অনুসারী হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে একটি বিশাল আনন্দ র্যালি বের হয়।
সোমবার (৪ঠা জানুয়ারি) বিকেলে আনন্দ মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু করে ধামরাই বাজারসহ পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রর্দশন করে। পরে যাত্রাবাড়ি মাঠে এসে সবাইকে ধন্যবাদ জানিয়ে মিষ্টিমুখ করানো হয়। হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে ধামরাই উপজেলা ছাত্রলীগকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছে। তার এ বলিষ্ট নেতৃত্ব কারনে উপজেলা ছাত্রলীগ আজ অনেক শক্তিশালী। হাবিবুর রহমান নিজ উদ্যোগে ছাত্রলীগকে করেছেন সুসংগঠিত সুশৃংখল সংগঠন হিসেবে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ছাত্রনেতা হাবিবুর রহমান খান হাবিব বলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহান স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন।
৫২ এর ভাষা আন্দোলন, ৫৪ যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২ শিক্ষা আন্দোলন, ৬৬ এর ছয়দফা, ৬৯ গণ অভ্যুর্থান, ৭০ এর নির্বাচন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ছাত্র লীগের অবদান রয়েছে। দেশের যে কোন ক্রান্তিলগ্নে ছাত্রলীগের নেতা-কর্মীদের ভূমিকা জাতি শ্রদ্ধা ভরে স্মরন করবে। বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাব এর সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের মানবিক অবদান জাতি কাছে চিরস্মরণীয় হযে থাকবে।