আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে চৌহাট ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠন কর্তৃক নবনির্বাচিত মেয়রকে সংবর্ধনা

রনজিত কুমার পাল (বাবু) নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এর উদ্যোগে প্রথম ধাপের অনুষ্ঠিত ধামরাই পৌরসভার নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত ও দ্বিতীয় বারের নবনির্বাচিত ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা মহোদয়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার ( ১২ ফেব্রুয়ারি ২০২১ খ্রীস্টাব্দ) বিকেলে ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের বেগম আনোয়ারা গার্লস কলেজ মিলনায়তনে ২৮ ডিসেম্বর ২০২০ খ্রীস্টাব্দ অনুষ্ঠিত ধামরাই পৌরসভার নির্বাচনে ২য় বার বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত সফল মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা- কে ধামরাই উপজেলার ১নংচৌহাট ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ফুলের নৌকা পিতলের নৌকা এবং ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেন।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠান চৌহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন খান মিন্টু এর সভাপতিত্ব এ’অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, মেঘনা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও আনোয়ারা গার্লস কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল আলীম খান সেলিম।
এ’সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান খান মেয়র মহোদয়ের সহধর্মিণী বন্ধু-বান্ধব ও চৌহাট ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাগন এ’সময় উপস্থিত ছিলেন ।
চৌহাট ইউনিয়ন মুক্তিযোদ্ধাদের পক্ষে ক্রেস্ট উপহার দেন ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সহ অন্যান্য মুক্তিযোদ্ধাগন ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা মহোদয়ের সহধর্মিণী শিক্ষিকা হামিদ ফাতেমা ইরাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ