আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে চুরির ঘটনায় ইটভাটার গার্ড আটক

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে ইটভাটার লোহা চুরির অভিযোগে ইটভার সিকিউরিটি গার্ড মোঃ কাশেম মন্ডল (৩৪) কে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৯ জুলাই) ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের ভূরাইল এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মোঃ কাশেম মন্ডল ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের ভূরাইল এলাকার মৃত আক্কাছ মন্ডলের ছেলে। সে ধামরাইয়ের ইকো ব্রিকস লিঃ নামের একটি ইটভাটার সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলো।

ইটভাটার কর্তৃপক্ষ মোঃ ছাদি জানান, চুরির দায়ে বৃহস্পতিবার রাতে তাকে আটক করেছে পুলিশ। ইটভাটার ড্রায়ারের জন্য লোহার ট্রলি চুরির জন্য তার বিরুদ্ধে ধামরাই থানায় অভিযোগ দেয়া হয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ তালুকদার সজিব হোসেন জানান, চুরির অভিযোগে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হয়েছে। শুক্রবার দুপুরে তাকে সেই মামলায় আদালতে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ