আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে খাদে পড়ে বাস উল্টে ৩ নারী নিহত

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় শ্রমিকবাহী বাস খাদে পড়ে উল্টে গিয়ে তিন জন নারী নিহত হয়েছে। এঘটনায় আরও দুইজনের আশঙ্কাজন অবস্থা হাসপাতলে ভর্তি আছে।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ধামরাইয়ে কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের খাগুরতা বাসস্ট্যান্ডের পাশে বাসটি রাস্তা থেকে খাদে পড়ে উল্টে যায়।

নিহতরা হলেন- ঢাকা জেলার ধামরাই থানার মধুডাঙ্গা গ্রামের বাছের মোল্লার মেয়ে আকলিমা (৩৫) ও একই গ্রামের আমির মোল্লার মেয়ে সুরাইয়া (৩০) আরেকজনের নাম ঠিকানা পাওয়া যায়নি বলে জানান ওসি নির্মল কুমার।

এ বিষয়ে ধামরাই থানার ওসি নির্মল কুমার বলেন, সকালে প্রতিক সিরামিক কারখানার এই বাসটি শ্রমিকদের নিয়ে কারখানার দিকে যাচ্ছিলো।

পথের ভেতর খাগুরতা এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হাড়িয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনা স্থলেই দুইজন মারা যায় ও মুমূর্ষু অবস্থা আরও দুইজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তার মধ্যে আরও একজন মারা যায় কিন্ত তার নাম ঠিকানা পাওয়া যায়নি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ