রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক :
ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়ন এর বাড়ীগাঁও ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের অফিস উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা- ২০ ধামরাই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য, ঢাকা জেলা আওয়ামী লীগ ও বায়রা’র সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।
শনিবার (২১শে নভেম্বর) সন্ধ্যায় ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়ন এর বাড়িগাঁ এলাকায় ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের অফিস এর শুভ উদ্বোধন করেন ঢাকা- ২০ ধামরাই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য, ঢাকা জেলা আওয়ামী লীগ ও বায়রা’র সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।
এ’সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, কুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কুল্লা ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান শ্রী কালিপদ সরকার,সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।