আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে কাভার্ডভ্যানচাপায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে সড়ক পারাপার হতে গিয়ে কাভার্ডভ্যানচাপায় অজ্ঞাত পরিচয়ে নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালকসহ আটক রয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া ইউনিয়নের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় সড়ক পাড় হওয়ার সময় স্কয়ার কোম্পানির একটি মিনি কভার্ডভ্যানেরচাপায় গুরুতর আহত সেই নারী। পরে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এবিষয়ে গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম  বলেন, নিহত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি মানিকগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। এছাড়া গাড়ি ও চালককে গ্রেফতার করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ