আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে নিজ বাড়ির কক্ষ থেকে মুন্নী আক্তার নামের এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
মঙ্গলবার (২২শে সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের হাত কোড়া গ্রাম থেকে মুন্নী আক্তার নামের এক কলেজ ছাত্রীর নিজ বাড়ির কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত মুন্নী আক্তার (১৭) ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। সে মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
পুলিশ সূত্রে জানা যায়- আজ সকালের দিকে মুন্নীকে অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে ঘরের বাহির থেকে দরজা ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে তার মরদেহ দেখতে পায়।
এ’বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শেখ সেকেন্দার আলী বলেন খবর পেয়ে ওই কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে জানা যায় নিহত মেয়েটির মানসিক সমস্যা ছিল। তবে এ’ব্যাপারে কোন অভিযোগ না থাকায় মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ