আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে ইয়াবাসহ একজন আটক

সাভার প্রতিনিধি :

ঢাকার ধামরাইয়ে দুই’শ (২০০) পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল মঙ্গলবার (৪ এপ্রিল) দিবাগত রাতে ধামরাই থানাধীন হাতকোড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃতের নাম আমির হোসেন আমু (৪৮) তিনি ধামরাইয়ের কাওয়াখোলা এলাকার মো. ইজ্জত আলীর ছেলে।

ডিবি পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই সুলতান মাহমুদের নেতৃত্বে ডিবির একটি টিম ধামরাইয়ের হাতকোড়া এলাকায় অভিযান চালিয়ে আমির হোসেন নামে ওই ব্যাক্তিকে আটক করে। এসময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এব্যাপারে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, আটক ব্যাক্তির বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ