আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে আর্দশ সমিতি”র মাদক বিরোধী র‍্যালী

রনজিত কুমার পাল (বাবু)নিজস্ব প্রতিবেদক :

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন এই স্লোগান কে মূল প্রতিপাদ্য করে ঢাকার অদূরে ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামে রাজাপুর আর্দশ সমিতির উদ্যাোগে মাদক বিরোধী র‍্যালী এবং সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর -২০২১ খ্রীস্টাব্দ) ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামে রাজাপুর আর্দশ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম সেলিম এর সভাপতিত্বে মাদক বিরোধী র‍্যালী এবং সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন রাজাপুর আর্দশ সমিতির সভাপতি ও ঢাকা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী বীরমুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান সেলিম, আর্দশ সমিতির সহ সভাপতি ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এ্যাসিস্ট্যান্ট কন্টোলার অব এক্সামিনেশন জনাব আব্দুল আওয়াল খান, আর্দশ সমিতির সহ সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুর রাজ্জাক খান রানা, আর্দশ সমিতির সাধারণ সম্পাদক জনাব কাজী জহিরুল ইসলাম মিলন, বিশিষ্ট সমাজসেবক জিয়াউল হক খান এবং রাজাপুর আর্দশ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের কার্যকরী সদস্য মোঃ মাকসুদুল হক খান মিরাজ প্রমূখ।
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন। এই স্লোগান কে সামনে রেখে একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে মূল্যবান বক্তব্য রেখেছেন রাজাপুর আদর্শ সমিতির সভাপতি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আলীম খান সেলিম।
তিনি বলেন মাদককে সবাই না বলুন। মাদক মুক্ত সমাজ ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব না। সমাজের সুস্থ সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য মাদকমুক্ত সমাজ গড়ার বিকল্প নাই।

রাজাপুর আদর্শ সমিতির সকল সদস্যদের সার্বিক সহযোগিতায় এই আন্দোলনের ডাক দেয়া হয়েছে।যুব সমাজ থেকে শুরু করে এলাকার সবাই এতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে মাদক সমাবেশে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ