রনজিত কুমার পাল (বাবু) নিজস্ব প্রতিবেদক :
ঢাকার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বান্নল এলাকায় সরকারি খাস জমি ও তার সংলগ্ন ব্যক্তিগত জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে আলমাছ ও সোহাগকে ৫০০০০/-(পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১ মে-২০২১)দুপুরে ধামরাই উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অন্তরা হালদার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ’সময় তিনি বলেন আলমাছ ও সোহাগ সরকারি খাস জমি ও ব্যক্তিগত জমির মাটি কাটার অপরাধে বালু মহল ও মাটি ব্যবস্হাপনা আইন এর বিধান লঙ্ঘন করায় তাদের জরিমানা করা হয়েছে।