আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ের রোয়াইল ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী পালন

রনজিত কুমার পাল (বাবু),নিজস্ব প্রতিবেদক:

ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়ন পরিষদ এর আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহান স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী দোয়া ও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (২৪ আগস্ট -২০২১ খ্রীস্টাব্দ) সকালে ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়ন পরিষদের কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবুল কালাম সামসুদ্দীন মিন্টু।
শোক দিবসর এ’আলোচনা সভায় তিনি বলেন ১৯৭৫ সালে ১৫ ই আগষ্ট রাতে বঙ্গবন্ধু সহ তার পরিবারের ১৭ সদস্যদের হত্যা করা হয়। অথচ তার জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। কিছু সেনাবাহিনী মিলে তারা বঙ্গবন্ধু সহ পরিবারকে হত্যা করেন।তারা এই দেশটাকে আবার পাকিস্তান রাষ্ট্র বানাতে চেয়েছিল, তারা করতে পারে নি। সেই ১৫ই আগষ্ট রাতে শেখ হাসিনা ও শেখ রেহেনা বিদেশে ছিল বলে তারা বেঁচে যায়। তিনি আরও বলেন আজ যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতো তাহলে এই দেশ আরও অনেক আগেই উন্নত রাষ্ট্রে পরিণত হতো। তিনি বঙ্গবন্ধু সহ ১৫ ই আগষ্টে সকল শহীদদের জন্য দোয়া চান। এবং প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা জন্য দোয়া চান, আরও দোয়া চান ধামরাইয়ের মাটি ও গণমানুষের নেতা বীরমুক্তিযোদ্ধা জনাব বেনজীর আহমদ এর জন্য দোয়া চান।

এসময় আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলার কৃষি কর্মকর্তা সাইদুর রহমান,রোয়াইল ইউনিয়ন এর যুবলীগ নেতা মাসুদূর রহমান মাসুদ,৯ নং ওয়ার্ড এর মেম্বার জনাব মোঃ গর্জন আলী,১ নং ওয়ার্ড মেম্বার নেপাল চন্দ্র সাহা,২ নং ওয়ার্ড এর মেম্বার জালাল উদ্দিন, মহিলা মেম্বার মাহফুজা আক্তার সহ উপস্থিত ছিলেন আর ও অনেকেই।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ