আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নে টিসিবি’র পন্য সামগ্রী বিক্রি

রনজিত কুমার পাল (বাবু)নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাই উপজেলা যাদবপুর ইউনিয়ন টিসিবি’র পন্য সামগ্রী বিক্রয় করা হয়েছে।

মঙ্গলবার (১৭ই আগস্ট -২০২১) ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের গোমগ্রাম বাজারে কোভিড-১৯ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার দূরদর্শিতায় কর্মহীন, স্বল্প আয়ের দরিদ্র অসহায় মানুষের জন্য টি সি বি ট্রাকসেল পন্য সামগ্রী বিক্রয় করা হয়েছে ।
টিসিবির ট্রাকসেল বিক্রয়কৃত পন্য সামগ্রীর মধ্যে রয়েছে চিনি প্রতি কেজি ৫৫ টাকা,মসুরি ডাল প্রতি কেজি ৫৫ টাকা ও সয়াবিন তৈল প্রতি লিটার ১০০ টাকা দরে বিক্রয় করা হয়েছে।
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা -২০ ধামরাই ধামরাই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এর নির্দেশে যাদবপুর ইউনিয়নের গোমগ্রাম বাজারে সরকারের স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে কার্যক্রম পরিচালনা করেছে।
টিসিবির ট্রাকসেল পন্য সামগ্রী বিক্রয় কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী এছাক।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ