আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ের দম্পতির মরদেহ উদ্ধার

 

নিজস্ব প্রতিবেদক, রনজিত কুমার পাল :

ঢাকার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়ন গোপালপুর সিলেটপাড়া গ্রামের এক বাড়ির ঘর থেকে স্বামী- স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ ।
বৃহস্পতিবার (১০ই সেপ্টেম্বর) সকালে ধামরাই উপজেলার নান্নার ইউনিয়ন গোপালপুর সিলেটপাড়া গ্রামের এক বাড়ির ঘর থেকে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
জানা যায়- ধামরাই উপজেলার গোপালপুর সিলেটপাড়া গ্রামের মুনছের আলীর ছেলে জুয়েল (২২) প্রায় দুই বছর পূর্বে বিয়ে করেন টাঙ্গাইল জেলার মির্জাপুর হাঁটুভাঙা গ্রামের মুনমুনকে(১৮) বিয়ের পর তাদের দাম্পত্য জীবন সুখ-শান্তিতেই চলছিল।
এই দম্পত্তি প্রতিদিনের মতো গত বুধবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে।
সকালে ঘুম থেকে না উঠার কারণে প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে দুজনের মরদের খাটের উপর দেখতে পান। এ’সময় ধামরাই থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান – জুয়েলের স্ত্রীর গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে।এতে ধারণা করা হচ্ছে মুনমুনকে শ্বাসরোধ করে হত্যা করে জুয়েল নিজেই বিষপানে আত্মহত্যা করেছে।
ধামরাই থানা পুলিশ সূত্রে জানা যায় – স্বামী-স্ত্রীর উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানান মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ