আবু সাহাদাৎ বাঁধন, রাবি প্রতিনিধি:
কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে দেশের বিভিন্ন জেলায় কৃষকের ধান কেটে দিচ্ছে সংগঠনটির নেতাকর্মীরা।
শুক্রবার (২৯ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত গোবিন্দগঞ্জ উপজেলা ও নাকাই ইউনিয়নের কয়েকজন কৃষকের জমি থেকে ধান কেটে ধরে পৌছায় দিচ্ছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
এর আগে, গত ২৪ এপ্রিল বোরো মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে ছাত্রলীগের নেতাকর্মীসহ, তরুণ প্রজন্ম এবং ছাত্র ও যুব সমাজের প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
এরই ধারাবাহিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারজানা শশীর নেতৃত্বে গোবিন্দগঞ্জ উপজেলা ও নাকাই ইউনিয়নের ছাত্র নেতাদের সাথে নিয়ে অসহায় কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়া হয়।
এসম্পর্কে ফারজানা শশী আগামীর সংবাদ’কে জানান, এই কর্মের মধ্য দিয়ে আগামী নির্বাচন কে সামনে রেখে আমরা চেষ্টা করছি বাংলার প্রান্তিক লোকজনের কাছাকাছি যাওয়ার সেই সাথে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করার।তাদের কাছে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার শান্তির বাণী পৌঁছেছেন দেওয়ার।আগামী নির্বাচনে তারা যেন শেখ হাসিনার পাশে থাকেন এবং শেখের বেটীর ওপর ভরসা রাখেন।