কে এম নজরুল ইসলাম :
ফরিদগঞ্জ উপজেলার শতবর্ষী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী ধানুয়া ছালেহিয়া ফাযিল মাদ্রাসায় ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার’ উদ্বোধন করা হয়েছে।
৩০ জুন বুধবার বেলা ১২টার সময় এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সরকার নির্দেশিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার’ রাখার অংশ হিসেবে উপজেলার ধানুয়া ছালেহিয়া ফাযিল মাদ্রাসায়ও উদ্বোধন করা হলো এই কর্ণার। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন গ্রন্থ, প্রামাণ্যচিত্র, দলিল-দস্তাবেজ সংরক্ষণ রেখে শিক্ষার্থীদের শিক্ষা আহরণের এই নব পন্থা খুবই সাড়া ফেলেছে সকলের মাঝে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের উপস্থিতিতে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ শরীফ মোহাম্মদ তাজাম্মল হোসেন মজুমদারসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও কর্মচারীগণ।
মাদ্রাসার অধ্যক্ষ বলেন, ‘সরকারের সকল নির্দেশনা মেনে করোনাভাইরাসের এই দুঃসময়েও আমরা মাদ্রাসার শিক্ষার সৌন্দর্য তৈরি করছি। আমাদের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে সকল সঠিক তথ্য এই কর্ণারের মাধ্যমেই জানতে পারবে বলে আমার বিশ্বাস।’