আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

ধর্ষণের হাত থেকে রেহাই পেল না ৩য় শ্রেণীতে পড়ুয়া প্রতিবন্ধী 

সাজন বড়ুয়া সাজু, কক্সবাজার প্রতিনিধি :
দিন যতই যাই ততই যেন অপরাধ বেড়েই চলেছে,মনুষ্যত্ব কিংবা বিবেকহীন হয়ে পড়ছে অনেক মানুষ, কক্সবাজারে এবার এক যুবকের হাতে ধর্ষণের শিকার হয়েছে ৩য় শ্রেণিতে পড়ুয়া এক প্রতিবন্ধী শিশু।
গত ৭ জুন কক্সবাজার সদরের মুহুরী পাড়া এলাকায় বাড়ির সামনে খেলার সময়  ভিকটিম  সে শিশুকে সুকৌশলে ডেকে নেয় আমান উল্লাহ নামে এক যুবক,পরে সেখান থেকে সাব্বির নামে একজনের বাড়িতে নিয়ে গিয়ে  মুখ চেপে ধরে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
একপর্যায়ে শিশুটি চিৎকার করলে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় ধর্ষক আমান উল্লাহ।
পরে ভিকটিমকে সেখান থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করায় এবং মঙ্গলবার কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
বিষয়টি র‌্যাবের নজরে আসলে গোপন অভিযান পরিচালনা করে মামলার ৪ দিন পর ধর্ষক সে আমান উল্লাহকে সকালে বাস টার্মিনাল এলাকা হতে আটক করে র‌্যাবের সদস্যরা।পরে বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর উপ অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক।
র‌্যাবের এই কর্মকর্তা আরও জানায় ধর্ষক আমান উল্লাহ পুলিশ হত্যা মামলাসহ দুইটি মামলার আসামী এছাড়া বিভিন্ন ডাকাত বাহিনী ও অস্ত্র ব্যবসায়ীদের সাথে তার সখ্যতা রয়েছে।
ধর্ষক আমান উল্লাহর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলে জানা যায়

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ