আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা কিংস্টার ক্লাবের উদ্দেগে মানববন্ধন

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি :
সারা দেশে নারী নির্যাতন ও নারী ধর্ষনকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ বুধবার বিকাল ৪ঘটিকার সময়ে চট্রগ্রাম কাপ্তাই সড়ক চন্দ্রঘোনা লিচুবাগান বাস ষ্টেশন এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন,অরাজনৈতিক সামাজিক সংগঠন চন্দ্রঘোনা কিং স্টার ক্লাব ,
 মানববন্ধনে কিংস্টার ক্লাবের সাধারণ সম্পাদক মামুন চৌধুরীর সঞ্চালনায় ইমরান হোসেন নাহিদের সভাপতিত্বেই মানববন্ধন অনুষ্টিত হয়,
 মানববন্ধনে উপস্হিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবু তাহের, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সহ সভাপতি নুরুল আবছার চৌধুরি, কিংস্টার ক্লাবের সদস্য মোহাম্মদ রমিজ, রহমত উল্লাহ শাহিন, আরিফ হোসেন ইউনুচ, মামুন, মিজান,পারভেজ,আকরাম,ইসতিয়াক সহ সকল সদস্যবৃন্দ,
এ সময় মানববন্ধনে বক্তারা বলেন ধর্ষণকারীদের কোন পরিচয় নাই, তাদের শুধু মাত্র একটাই পরিচয়,তারা ধর্ষক,,,,,ধর্ষণকারীদের এ দেশে সর্বোচ্চ সাজা দেওয়া হোক, মানববন্ধনে সরকারের কাছে তাদের এটাই দাবি।
মানববন্ধন শেষে ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে, বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসষ্টেশন এলাকায় এসে শেষ করে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ