আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

দ্রুত গতির মোটরসাইকেলেই প্রান গেলো দুই কিশোরের

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে মোটরসাইকেলের দ্রুত গতি সামলাতে না পেরে ইটের স্তুপের সাথে ধাক্কা খেয়ে সাব্বির হোসনে সিয়াম (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। গুরুত্বর আহত অবস্থা হাসপাতালে  দুইজনকে ভর্তি  করলে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যায়

শনিবার (১৫ মে) বেলা ১২ টার দিকে ধামরাইয়ের বাইশাকান্দা-ধানতারা শাখা সড়কের মন্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।

নিহত সাব্বির হোসনে সিয়াম নিলফামারী জেলার বাসিন্দা রহুল আমিনের ছেলে। তিনি ধামরাইয়ের নজরুল ইসলামের বাড়ির ভারাটিয়া।

আহতরা হলো- আইয়ুব আলমের ছেলে বাইজিদ (১৫) তারা ধামরাইয়ের কুমড়াইলের বাসিন্দা।

পুলিশ জানায়, বেলা ১২ টার দিকে ধামরাইয়ের বাইশাকান্দা এলাকা দিয়ে একই মোটরসাইকেল যোগে সাব্বিরসহ তারা তিনজন কুমড়াইল যাচ্ছিলো। এসময় সেই সড়কের মন্ডলবাড়ী এলাকা মোড় ঘুড়তে গিয়ে গতি সামলাতে না পেরে ইটের স্তুপের সাথে ধাক্কা খেয়ে ঘটনা স্থলেই নিহত হয় সাব্বির। তার পেছনে থাকা বাইজিদ ও ইমরানকে আশঙ্কাজনক অবস্থায় সাভার এনাম মেডিকেলে ভর্তি করার পর ইমরান মারা যায়।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হেসেন বলেন, যারা গাড়িতে ছিলেন তারা সবাই কিশোর বয়সের। মোড় ঘুরতে গিয়ে গতি সামলাতে না পেরে ইটের স্তুপের সাথে ধাক্কা খায়৷ ঘটনা স্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ