আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

দ্বিতীয় বিয়ে করায় স্বামী পুরুষাঙ্গ কাটলেন প্রথম স্ত্রী

সাভার প্রতিনিধি :

ঢাকার আশুলিয়ায় দ্বিতীয় বিয়ে করায় ঘুমন্ত স্বামী নাজমুল হোসেন (৪০) নামের এক স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন প্রথম স্ত্রী। আহতবস্থায় ভুক্তভোগীকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১০ জুলাই) রাত ৮ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম। এর আগে গভীর রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রণস্থল গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী নাজমুল হোসেন নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার মেরিগাছা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। অভিযুক্ত সুফিয়া বেগম দিনাজপুর জেলার পাবর্তীপুর এলাকার বাসিন্দা।

নজরুল ইসলাম কাজী নামের এক প্রতিবেশী বলেন, গতকাল রাতে নাজমুল হকের স্ত্রী সুফিয়া ফোন করে এম্বুলেন্সের ব্যবস্থা করে দিতে বলেন। এসময় তিনি তার স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দ্বিখণ্ডিত করেছেন বলে জানান। পরে একটা ভ্যান ব্যবস্থা করে দিলে সুফিয়া নিজেই হাসপাতালে নিয়ে যান। স্বামী দ্বিতীয় বিয়ে করায় এ কাজ করেছেন বলে স্বীকার করেন।

ভুক্তভোগীর ভাই সানোয়ার হোসেন বলেন, খবর পেয়ে গ্রাম থেকে সাভারে হাসপাতালে এসেছি। যতদুর জেনেছি পারিবারিক দ্বন্দ থেকে স্ত্রী সুফিয়া তার পুরুষাঙ্গ কেটে দিয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করছি। অভিযোগ এখনো হয় নি অভিযোগ হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ