আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

দ্বাদশ সংসদ নির্বাচনে নোয়াখালী -২ আসনে ১১জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী থেকে:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন (৩০ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত নোয়াখালী-২ ( সেনবাগ – সোনাইমুড়ি আংশিক) আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন ১১ জন প্রার্থী।
২৯ নভেম্বর বিকেলে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে
মনোনয়ন পত্র দাখিল করেছেন – জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ( ইনু’) র কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক নাইমুল আহসান জুয়েল, ৩০ নভেম্বর দুপুর ১২টা সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জিসান বিন মাজেদের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন- বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী, সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম ,দুপুর ১টায় নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার দেওয়ান মাহবুবর রহমানের কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ – সভাপতি ও বাফুফে সহ- সভাপতি আতাউর রহমান ভুঁইয়া মানিক, দুপুর ১:৩০ টা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ- সভাপতি শিহাব উদ্দিন শিহাব , দুপুর ২ টায় মনোনয়ন পত্র দাখিল করেছেন – বাংলাদেশ ন্যাশনালিস্ট ফন্ট মনোনীত আবুল কালাম আজাদ, দুপুর ২: ৩০টা সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জিসান বিন মাজেদের কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন- সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আবু জাফর টিপু, দুপুর ৩টায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন- সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সানজি গ্রুপের কর্ণধার লায়ন জাহাঙ্গীর আলম মানিক, দুপুর ৩:১৫ মিনিটে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন – বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সংসদের কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর হোসেন বাবর, এরপর মনোনয়ন পত্র দাখিল করেছেন জাতীয় পার্টির এম তাৱেবুজ্জামান, কল্যান পার্টি থেকে মনোনয়ন পত্র দাখিল করেছেন – কাজী সারোয়ার আলম,স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন আবদুস ছাত্তার।

মনোনয়ন পত্র যাচাই-বাছাই হবে আগামী ৩ ডিসেম্বর বিকাল ৩টায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ