নিজস্ব প্রতিবেদক :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘জীবন ধারায় নতুন বেগ, সমৃদ্ধির জন্য বায়োটেক’ এই স্লোগানকে ধারণ করে দেশে ১ম জাতীয় বায়োটেকনোলজি অলিম্পিয়াড-২০২২ আয়োজিত হয়েছে। এতে সারাদেশের হাজারেরও বেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।
শুক্রবার (১১ নভেম্বর) সকালে জাবির বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্বাবধানে ও বায়োটেক ক্লাবের আয়োজনে জাবির স্কুল এন্ড কলেজে অলিম্পিয়াড শুরু হয়।
বেলুন উড়িয়ে অনুষ্ঠানেটির উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডঃ মোহাম্মদ মেহেদী হাসান খান।
এবং সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ডঃ উম্মে সালমা যোহরা।
অধ্যাপক ডঃ উম্মে সালমা যোহরা বলেন, বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট বাংলাদেশে প্রথমে খুলনা বিশ্ববিদ্যালয়ে ১৯৯৫ সালে খুলেছিলো। আসলে আমরা দেখি যে দেশে বায়োলজি অলেম্পিয়াড আছে,
গণিত অলিম্পিয়াড আছে কিন্তু বায়োটেকনোলজি অলিম্পিয়াড নেই। তাই আমাদের বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের আয়োজনে এই অলেম্পিয়াডের আয়োজন করা হয়েছে।
এটার উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের ভেতর বায়োটেকনোলজির একটি পরিষ্কার ধারণা দেওয়া৷
অলিম্পিয়াডটি আয়োজনে সহযোগিতায় করেছে বায়োজিন কসমেসিউটিক্যাল, ন্যাশনাল ইনিস্টিউট এন্ড বায়োটেকনোলজি ফার্মিং ফর ফিউচার বাংলাদেশ ও জাতীয় বিজ্ঞান যাদুঘর।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বাংলাদেশের প্রখ্যাত ৩০ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দসহ দেশব্যাপী বিভিন্ন স্কুল-কলেজের সহস্রাধিক শিক্ষার্থী। এসকল শিক্ষার্থীদের তিনটি ক্যাটাগরিতে পুরষ্কৃত করা হবে।