রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক :
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন ‘শেখ হাসিনা’ দলীয় নেতাকর্মীসহ সকলের প্রতি বন্যাক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশণা অনুযায়ী আজ ২৩ জুলাই বৃহস্পতিবার দিনব্যাপী দোহার, নবাবগঞ্জ ও মানিকগঞ্জের বন্যা কবলিত বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ এবং বিপ্লবী সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু সহ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বন্যাদুর্গত এলাকার স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীবৃন্দ ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন।