মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি :
দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের লিচুবাগান এলাকায় স্থানীয় সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে একাত্ততা ঘোষনা করেন দোভাষী বাজার বহুমুখী ব্যবসায়ী কল্যান সমিতি,পাহাড়িকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি, চন্দ্রঘোনা ইয়ুথ অফ জাস্টিস, বনগ্রাম যুব সংগঠন, চন্দ্রঘোনা থার্টি সেভেন ক্লাব ও চন্দ্রঘোনা পূর্ব পাড়া একতা সংঘ। মানববন্ধন শেষে সমাবেশে সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হারুন সওদাগর। প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগ সদস্য ইলিয়াছ কাঞ্চন চৌধুরী। বক্তব্য দেন চন্দ্রঘোনা লিচু বাগান অটোরিক্সা চালক সমিতির সভাপতি মো. ইয়াকুব, সাধারণ সম্পাদক মো. হানিফ, দোভাষী বাজার ব্যবসায়ী সমিতির সহসম্পাদক মো. মুক্তার হোসেন, চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শাহিন, সাধারণ সম্পাদক মো. রনি প্রমুখ। সমাবেশে বক্তারা ধর্ষণকারীর সব্বোর্চ শাস্তি মৃত্যুদন্ড ঘোষণা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।