আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

দেশব্যাপী অরাজকতার বিরুদ্ধে এনপিসির মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :

সাভার, ২৬ ফেব্রুয়ারি  – দেশীয় সমৃদ্ধি জনকল্যাণ সংস্থা (এনপিসি) সাভার পৌরসভার সদস্যদের সমন্বয়ে সারাদেশে চলমান ধর্ষণ, ছিনতাই, সন্ত্রাসসহ সকল প্রকার অরাজকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। ঢাকা আরিচা মহাসড়কের সাভার পাকিজার সামনে ২৬ শে ফেব্রুয়ারী সকালে এই মানববন্ধন হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন এনপিসির কেন্দ্রীয় কার্যনির্বাহী দপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিক ফাহিম এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সভাপতি ইয়াসিন আহম্মদ আলিফ। তারা দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে এনপিসির নারী সদস্যরা তাদের নিরাপত্তাহীনতা ও ন্যায়বিচার প্রাপ্তির পথে নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। তারা অভিযোগ করেন যে, প্রশাসনের গাফিলতি ও আইন প্রণয়নে অনাগ্রহের কারণে অপরাধীরা শাস্তির বাইরে থেকে যাচ্ছে।

এনপিসির নেতৃবৃন্দ দ্রুত প্রশাসনিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং সকল নাগরিককে সচেতন হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ