মহেশখালী প্রতিনিধি:
মহেশখালীর পাহাড় , বনাঞ্চল ও বন্যপ্রাণী রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে “উঠান বৈঠক” এর আয়োজন করা হয়েছে ।
ব্লু প্ল্যানেট ইনিশিয়েটিভ (বিপিআই) , ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পরিবেশ প্রাণ-প্রকৃতি সুরক্ষা পরিষদ মহেশখালী এর যৌথ আয়োজনে ,
৩০ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার বিকাল ৩টার সময় মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকায় লিয়াকত আলীর বাড়ীর আঙ্গিনায় উক্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয় ।
স্থানীয় পরিবেশ কর্মী লিয়াকত আলীর সভাপতিত্বে উঠান বৈঠকে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে জনসচেতনতা মুলক বক্তব্য রাখেন , বড় মহেশখালী পশ্চিম ফকিরাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান , পানিরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ শফি উল্লাহ , বড় মহেশখালী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হোসেন আহমদ , স্থানীয় ব্যবসায়ী রকিবুল আলম , বাপা মহেশখালী আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ এর মহেশখালী প্রতিনিধি আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী উপজেলা সিনিয়র মৎস্য অফিসের মৎস্য প্রতিনিধি জাহাঙ্গীর আলম , কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য ও আলোকিত সকাল পত্রিকার মহেশখালী প্রতিনিধি ইমরান নাজির , পরিবেশ কর্মী মিজানুর রহমান , স্থানীয় মুরুব্বী আব্দুল আজিজ , জাবের হোসেন , রমিজ উদ্দিন , বাদশা মিয়া , হোসনে আরা , মানোয়ারা বেগম , জাহেদা বেগম প্রমুখ । উঠান বৈঠকে বক্তাগন জানান বিভিন্ন দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে অবশ্যয় প্রাণ-প্রকৃতিকে বাঁচাতে হবে । মানুষ সৃষ্টির সেরা জীব হয়েও প্রতিনিয়ত প্রকৃতির উপর আঘাত করে যাচ্ছে , তাই প্রকৃতিও মানুষের উপর প্রতিশোধ নিতে শুরু করেছে । যার উদাহরণ সরুপ জলবায়ু পরিবর্তনের ফলে দেশে ঘন ঘন ঘুর্ণিঝড় সৃষ্টির অন্যতম কারন । পাহাড় পৃথিবীর পেরেক , এটি স্বয়ং আল্লাহই বলেছেন তবুও এক শ্রেণির লোক পাহাড় কেটে ধ্বংস করা হচ্ছে বনাঞ্চল । এর সাথে পাহাড়ে থাকা বন্যপ্রাণী গুলোর আবাসস্থলও ধ্বংস করছে তারা । এতে বিভিন্ন জাতের বন্যপ্রাণী এখন বিলুপ্তপ্রায় । এভাবে পাহাড় , বনাঞ্চল ও বন্যপ্রাণী ধ্বংস করতে থাকলে অতি শিঘ্রই মহেশখালী ভয়াবহ পরিবেশ বিপর্যয় ঘটবে বলে জানান বক্তাগন । তাই পরিবেশ প্রাণ-প্রকৃতি রক্ষায় স্ব স্ব উদ্যোগে প্রতিটি পাড়া মহল্লায় ব্যাপক প্রচার প্রচারণা চালাতে হবে । প্রকৃতি রক্ষা করতে না পারলে পরবর্তী প্রজন্মের জন্য বড় অভিশাপ অপেক্ষা করছে বলেও মনে করেন বক্তাগন ।